মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে পুরাতন সরকারপাড়ায় ডিবির অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
করেছে।
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১০-১০-২০২৬ খ্রি. বিকাল ১৫.২০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন পুরাতন সরকারপাড়া সাকিনস্থ জনৈক মোঃ হাতেম দেওয়ান এর বাড়ির সামনের পাঁকা রাস্তার উপর থেকে মোঃ মিন্টু মিয়া (৩৯), পিতা- মৃত মোরশেদ মিয়া, সাং- আধারিয়াতলা, থানা ও জেলা- মুন্সীগঞ্জ’কে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
