Probhat Barta

তিতাসে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রকিবুল ইসলাম রিপন স্ট্যাফ রিপোর্টারঃ শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার তিতাসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহাম্মেদ মোফাচ্ছের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাইদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মাঈনুদ্দিন, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেসুর রহমান, মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান চৌধুরী, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বাবু, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির উল্লাহ, মঙ্গলকান্দি ইসলামিয়া কামেল মাদ্রাসার অধ্যক্ষ খন্দকার নুরুল আমিন এবং গাজীপুর আজিজিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রউফ।
এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে মাহবুব আলম সরকার, হুমায়ুন কবির, আবদুল হালিম, শাহে নেওয়াজ মুক্তার, বদিউল আলম বাদল, কাজী নাজমুল হাসান ও জমির আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষক সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *