মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে: বাগেরহাট রামপালে বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে খুলনা এসআরবি-৬, সদর কোম্পানিা। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে* অটল থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
তাহার ধারাবাহিকতায় এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল ২০ সেপ্টেম্বর রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল থানাধীন গোপীনাথপুর বগুড়া ব্রিজ সংলগ্ন পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে একটি সিলভার রংয়ের প্রাইভেট কার এ তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী এবং গাড়ীর চালককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন রিয়াজ হাওলাদার ও রহমত কাজী। তারা দুজনেই মোংলা থানার বাগেরহাট জেলার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহণ কাজে ব্যবহৃত,একটি সিলভার রং এর প্রাইভেট কার উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধার ও জব্দকৃত আলামতসহ আসামিদ্বয়কে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
