মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ পেশাদার চোরচক্রের একসদস্য গ্রেফতার, ১টি অটো মিশুক উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায় মুন্সীগঞ্জ পুলিশ সুপার,সার্বিক দিকনির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত রাখতে আহ ১৯-০৯-২০২৬ খ্রি. শনিবার দুপুর ১২.৪৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ থানা পুলিশের তৎপরতায় বিভিন্ন অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা কালীন সময়ে মুন্সীগঞ্জ থানাধীন পঞ্চসার ইউনিয়নের দূগার্বাড়ি মোড় রাস্তার উপর থেকে পেশাদার অটো মিশুক গাড়ি চোর মোঃ আদর বেপারী (৩০), পিতা- মহিউদ্দিন, সাং- উত্তর পানাম, এ/পি সাং- আকনবাড়ি (কামাল মিস্ত্রীর বাড়ির পাশে হাতিমারা), থানা ও জেলা- মুন্সীগঞ্জ’কে চুরিকৃত ০১টি মিশুক সহ গ্রেফতার করা হয়। ১টি ফুলবডি ব্যাটারি চালিত অটো মিশুক।
