Probhat Barta

দৌলতপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

সাইফুল ইসলাম,(কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বিলের ধারে বসে থাকা অবস্থায় বজ্রপাতে আরোজ আলী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরোজ আলী নারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানায়, বেলা ১২টার পর থেকেই দৌলতপুরে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় আরোজ আলী বাড়ির পাশের বিলের পাড়ে চালার নিচে বসে ছিলেন। আনুমানিক দুপুর ১টা ২০ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

বজ্রপাতের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আরোজ আলীকে উদ্ধার করেন এবং দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আরোজ আলীকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *