Probhat Barta

নারায়ণগঞ্জের ৭ থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী সহ ১১৪ জন গ্রেপ্তার

সাঈদ দেলোয়ার :নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় পরিচালিত অভিযানে ১১৪ জন আসামি গ্রেফতার করে।

নারায়ণগঞ্জ সদর থানা বিশেষ অভিযান পরিচালনাকালে ০৭ জনে মাদকসেবী এবং জিআর পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ০১ জনসহ মোট ০৮ জন আসামি গ্রেপ্তার করেছে।

ফতুল্লা মডেল থানায় ২০ জন মাদকসেবী, ০১ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী এবং জিআর পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ০২ জনসহ সর্বমোট ২৪ জন আসামি গ্রেপ্তার করেছে।

বন্দর থানায় ৯ জন মাদকসেবী, ৫১ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৩ জন এবং পূর্বের মামলায় ৩ জনসহ সর্বমোট ১৬ জন আসামি গ্রেপ্তার করেছে।

রূপগঞ্জ থানায় ৫ জন মাদকসেবী গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা ইয়াবা ও হিরোইন উদ্ধারসহ ৫ জন মাদক ব্যবসায়ী, ২৫ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ০৩ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ১ জনসহ সর্বমোট ৩০ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানা ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ৩ জন মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৪ জন, দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ১ জন, নিয়মিত মামলায় ২ জন এবং ১৪ জন মাদকসেবীসহ সর্বমোট ২৪ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।

আড়াইহাজার থানা বিশেষ অভিযান পরিচালনাকালে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১৩,২০০/- টাকাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১ জন মাদকসেবী এবং ১ জন নিয়মিত মামলার আসামিসহ সর্বমোট ৩ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ কর্তৃক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ১ জন এবং অন্যান্য নিয়মিত মামলায় ১ জনসহ মোট ২ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মোট ৭২ জন মাদকসেবী, ১২ জন মাদক ব্যবসায়ী এবং অন্যান্য মামলা, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ২৮ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জনসহ সর্বমোট ১১৪ জন অপরাধী গ্রেপ্তার করা হয়েছে।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *