Probhat Barta

বক্তাবলীতে ভিজিএফের চাল পেলো বিএনপি, জামায়াত,এনসিপি!ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকির স্বচ্ছতায় প্রশংসায় নেতারা

প্রভাত বার্তা.কম:নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বণ্টনকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি আক্তারের প্রশংসায় রাজনৈতিক নেতাকর্মীরা।
এই প্রথম এমপির নির্দেশে সরকারিভাবে বরাদ্দকৃত চাল বণ্টনে এই প্রথম রাজনৈতিক দলের মধ্যে ভিজিএফের কার্ড বিতরন করা হয়েছে।
তবে ৩নং ওয়ার্ড মেম্বার মহিউদ্দিন ভূইয়া অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি দাবী করেছেন,নিয়ম না মেনে ইচ্ছেমতো কার্ড বিতরণ করা হয়েছে।
জানা গেছে, গত ৭ মে ২০২৬ তারিখে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে বক্তাবলী ইউনিয়ন পরিষদের জন্য ২ হাজার ৯৯০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। ১০ কেজি করে মোট ২৯৯টি ভিজিএফ কার্ডের মাধ্যমে ইউনিয়নের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই চাল বিতরণের কথা ছিল।
একটি সুত্র হতে জানা যায়,পরিষদের নামে বরাদ্ধকৃত ২৯৯ টি ভিজিএফ কাডের মধ্যে বক্তাবলী ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম প্রধান ৭০ টি,বক্তাবলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবু বক্কর সিদ্দিক ৫০ টি,বক্তাবলী ইউনিয়ন এনসিপি নেতা আব্দুল্লাহ সাগর ৫০ টি সহ মোট ১৭০টি ভিজিএফ কার্ড নিয়ে যায়।
চেয়ারম্যান সহ ১২ জন মেম্বার ৮ টি করে ৯৬ টি ভিজিএফ কার্ড নেয়।বাকি গুলো গ্রাম পুলিশ ও দুঃস্থ লোকদের মধ্যে বিতরন করা হয়।
বিএনপি,জামায়াত ও এনসিপি যে কয়টি ভিজিএফ কার্ড নিয়েছে।তারা প্রকৃত দুঃস্থদের মাঝে সেগুলো বিতরন করেছে।পরে কার্ডধারীরা পরিষদ হতে চাল তুলে নেয়।চাল বিতরনে স্বচ্ছতা ছিল বলে জানান কার্ডধারীরা।
এ জন্য তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে ধন্যবাদ জানান।
ইউনিয়ন পরিষদের সদস্যদের দাবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ মোট ১২ জন সদস্যের মধ্যে সমন্বয় করে কার্ড বণ্টন করা হয়েছে।
এদিকে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বক্তাবলী ইউনিয়ন পরিষদে একাধিকবার প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও পরিষদের অচলাবস্থা কাটেনি বলে অভিযোগ স্থানীয়দের। সর্বশেষ গত ২৭ এপ্রিল উপজেলা প্রশাসন প্যানেল চেয়ারম্যান-৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পিংকি আক্তারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *