Probhat Barta

রবিবার, ২৪শে মে, ২০২৬, রাত ৩:২৭ মিনিট

অনুসরণ করুনঃ

বক্তাবলীতে শিশু আফসান ধর্ষণকারী হিরো জনতার হাতে গণধোলাইয়ে নিহত

গাজী সাঈদ দেলোয়ার : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের বাসিনা ৪ বছরের আফসানা কে মাত্র ২০ টাকার প্রলোভন দেখিয়ে সোহেল ও হিরো নামের দুই পাষণ্ড পালাক্রমে ধর্ষন করে।

গতকাল শুক্রবার আনুমানিক সন্ধার সময় আফসানা কে ২০ টাকার প্রলোভন দেখিয়ে ডেক্ব নিয়ে পালাক্রমে ধর্ষণ করে সোহেল ও হিরো। তাৎক্ষণাত আফসার বাবা ও এলাকাবাসী খবর পেয়ে হামলা চালান ধর্ষণকারী সোহেল ও হিরোর বাড়িতে। সোহেল ও হিরো পালিয়ে যায়।

মীরগঞ্জ সহ বক্তাবলী পরগনার সাধারণ মানুষ আফসানার ধর্ষণকারীদের বিচার দাবীতে মানববন্ধন করে।এবং ধর্ষণকারীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেজবুকে প্রচার করে দেন।সেই সুবাদে
হিরো কেরানীগঞ্জের মোল্লাবাজার খেয়াঘাট এলাকায় জনতার হাতে আটক হন সেখানে জনতা ক্ষিপ্ত হয়ে গণধোলাইয়ের স্বীকার হিরো নিহত হন এবং ধর্ষণকারী সোহেল পালিয়ে যেতে সক্ষম হন। এই রিপোর্ট অবস্থায় আফসানার পরিবারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক :

সম্পর্কিত: