Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, ভোর ৫:৪৩ মিনিট

অনুসরণ করুনঃ

দানবীর মরহুম মেছবাহুল বারী সাহেবের আজ ৩৫ তম মৃত্যুবার্ষিকী

সাঈদ দেলোয়ার : নারায়ণগঞ্জ সদর উপজেলার নদী বেষ্টিত চরাঞ্চল বক্তাবলী ইউনিয়নের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজ সেবক। বক্তাবলী পরগনার শিক্ষা ও সমাজ উন্নয়নের রুপকার,বহু মানব সেবা মূলক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,দানবীর মরহুম মেছবাহুল বারী সাহেবের আজ ৩৫ তম মৃত্যুবার্ষিকী।

১৯২২ সালের ২১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার নদী বেষ্টিত এই চরাঞ্চলে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালের আজকের দিনে মৃত্যু বরণ করেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতালাভের পর বক্তাবলী ইউনিয়নের প্রথম সাধারণ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।তুলনামূলক অনগ্রসর এই অঞ্চলের উন্নতিতে উনার অবদান কিংবদন্তিতূল্য।

শিক্ষাক্ষেত্রে পশ্চাৎপদ বক্তাবলীর শিক্ষাখাতের অগ্রগতিতে বক্তাবলী ইউনিয়নের তৎকালীন সময়ের একমাত্র হাইস্কুল কানাইনগর সোবহানিয়া উচ্চ বিদ্যালয়, বর্তমানে যা স্কুল এন্ড কলেজে রূপান্তরিত হয়েছে,বক্তাবলি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা,মসজিদ সহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করেন। আজো এই অঞ্চলের সাধারণ মানুষ শ্রদ্ধাভরে স্মরন করে মহানুভব দানবীর মেজবাহুল বারীর অসামান্য অবদানের কথা। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে দানবীর মেছবাহুল বারীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে ।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: