Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, রাত ৪:০৩ মিনিট

অনুসরণ করুনঃ

গোপালগঞ্জে ইউএনওর গাড়িবহরে হামলা: আহত কয়েকজন, অভিযুক্ত যুবলীগ-ছাত্রলীগ

গোপালগঞ্জ থেকে সাব্বির সরদার :গোপালগঞ্জ এনসিপির পদযাত্রা উপলক্ষে আজ সকাল থেকেই গোপালগঞ্জের আওয়ামীলীগের নিষিদ্ধ ঘোষিত যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা যে যেভাবে পেরেছে তান্ডবলীলা চালিয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এতে ইউএনওসহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, মাসজুড়ে চলমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি “জুলাই পদযাত্রা”কে কেন্দ্র করে এর আগে গোপালগঞ্জের উলপুরে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এরপর আজ ইউএনওর গাড়িবহর লক্ষ করে হামলা চালানো হয়।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর ইউএনও এম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “হঠাৎ করে একটি দল হামলা চালায়। গাড়ি ভাঙচুর করা হয় এবং আমরা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হই।”

স্থানীয় সূত্র দাবি করেছে, হামলাকারীরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

ঘটনার পেছনের কারণ এবং রাজনৈতিক প্রেক্ষাপট খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

(ছবি সূত্রে দেখা যায়, ইউএনও গাড়ির ড্রাইভার আহত অবস্থায় বের হচ্ছেন এবং গাড়ির অভ্যন্তরে ব্যাপক ভাঙচুরের চিত্র ফুটে উঠেছে।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: