Probhat Barta

শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬, রাত ৪:১৮ মিনিট

অনুসরণ করুনঃ

শুরু হলো জাগরণী ক্রীড়া চক্র’২৩ দিন ব্যাপী অমর একুশে বইমেলা

প্রভাত বার্তা:বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে শুরু হলো জাগরণী ক্রীড়া চক্র’ধর্মগঞ্জের অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২৩দিন ব্যাপী বইমেলা। বিকাল ৩ টায় জাগরণী ক্রীড়া চক্র ক্লাব প্রাঙ্গণে স্থানীয় স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক, অবিভাবক,সুশীল সমাজ,এলাকার গনমান্য ব্যাক্তিগণ ও বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ব্যাক্তিবর্গের উপস্থিতিতে বইমেলা উদ্বোধন করেন মাননীয় প্রধান অতিথি সহকারী কমিশনার (ভুমি) নারায়ণগঞ্জ সদর জনাব মোঃআসাদুজ্জামান নুর।

সংগঠনের সভাপতি জনাব এস.এম.শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সদস্য কবি কথা সাহিত্যিক শাওন আসগর, সহকারী পাবলিক প্রসিকিউটর এড.মাহমুদুল হক আলমগীর,অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড.আবদুল কাইয়ুম মন্ডল,মোসাম্মৎ সখিনা বেগম সদস্য এনায়েত নগর ইউনিয়ন পরিষদ,জনাবা লুৎফুন্নেছা,প্রধান হরি হর পাড়া উচ্চ বিদ্যালয়,নলেজ স্টেয়ার স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক,সাহারা জাগরণী মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃরেজাউল করিম,জনাব হাজী মোঃসাফায়েত নুর,আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মোঃ আমির হোসেন ভূঁইয়া, উপদেষ্টা হাজী শামস উদ্দিন আহমেদ বাবুল,উপদেষ্টা মোঃ জাকির হোসেন মিয়াজি, উপদেষ্টা হাজী মোঃ শহীদুল্লাহ,উপদেষ্টা মোঃইসলাম মেম্বার ও গনমান্য ব্যাক্তিবর্গ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর রুমন রেজা।

উপদেষ্টা মোঃজাকির হোসেন মিয়াজির সার্বিক দিকনির্দেশনা ও কবি ও কথাসাহিত্যিক মোঃমনির হোসেন ভূঁইয়ার প্রাণবন্ত সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়,কোরআন তেলওয়াত করেন হাফেজ মোোঃ তানবীর।
স্বাগত বক্তব্য রাখেন জাগরণী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক জনাব শওকত আলী খান জুম্ আ।

প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে জাগরণী ক্রীড়া চক্রের বইমেলার ভুয়সী প্রশংসা করেন,ফেসবুক ও ভার্চুয়াল জগতে মানুষ বই পড়া ভুলেই গেছে,সুন্দর সমাজ ও দেশ গড়তে বই পড়ার বিকল্প নেই,সবাইকে বই পড়ার জন্য উৎসাহ দানের আহবান জানান তিনি।

বিশেষ করে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানকে খুবই গুরুত্ব দেন,এতে ছাত্র ছাত্রীরা পড়াশোনায় আরও মনোযোগী বলে তাঁর বিশ্বাস।
প্রধান আলোচক ড.রুমন রেজা,কবি কথাসাহিত্যিক শাওন আসগর তাদের বক্তব্যে উপস্থিত ছাত্র ছাত্রীদের আগামীর সুন্দর জীবন দেশ গড়ার জন্য উপদেশমূলক মূল্যবান দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।
সংগঠনের সভাপতি জনাব এস এম.শহীদুল ইসলামের সমাপনী বক্তব্য শেষে উপস্থিত অতিথিরা বইমেলা ঘুরে এসে সন্তুষ্টি প্রকাশ করেন।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত: