Probhat Barta

নারায়ণগঞ্জে নাশকতার মামলায় জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সহ গ্রেপ্তার ৬

ফতুল্লা প্রতিনিধি :গত ২৯ শে নভেম্বর ফতুল্লা থানা পুলিশের দায়ের করা নাশকতা মামলায় আজ রবিবার জামিন নিতে গেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ ৬জন কে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ দুপুরে উক্ত মামলার হাজিরার দিন ধার্য ছিল,এতে সকল আসামী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে কিন্তুু জামিন নামঞ্জুুর করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।এতে নেতা কর্মীরা ক্ষুদ্ধ হয়ে তাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলে আদালত চত্বর।

এই মিথ্যা এবং বানেয়াট মামলার মাধ্যমে মানুষের স্বাধীনতা খর্ব করে একদলীয় শাষন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এই সাজানো রায় বলে মনে করে নেতা কর্মীরা।অপর আসামীরা হল,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক রিয়াদ আহাম্মেদ,ফতুল্লা থানা ছাত্রদলের সিনিঃযুগ্ন আহব্বায়ক ইফতেখার আহাম্মেদ রাজু,যুগ্ন আহব্বায়ক ফয়সাল আহাম্মেদ শান্ত,কাশিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদুর রহমান,সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন,ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কাদির জিলানি।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *