কবিতা নদীর মত প্রবাহমান, যা বয়ে চলে আপনমনে।যার স্রোত ঢেউ কখনো তরঙ্গে তরঙ্গে দোলা দিয়ে যায় উচ্চ লয়ে কোথাও নিম্ন লয়ে,কখনো নিরবে চুপিচুপি বয়ে চলে, প্রবাহিত হয় শাখা প্রশাখায় । কবিতাও তেমনি নদীর মত বিভিন্ন শাখা উপশাখায় প্রবাহমান।কবিতার শাখা বৈচিত্র বা ভিন্ন একটি আঙ্গিক লতিফা,যাকে ষটপদী কবিতা বলেও পরিচিতি আছে সাহিত্য অঙ্গনে আবার অনু কবিতা হিসেবেও বলা যায়,এমনি একটি লতিফা কাব্যগ্রন্থ এসেছে আমার হাতে যেটির লেখক প্রিন্স এ ওয়াকীর “পঞ্চাশ বসন্ত আমি আমরা এবং বাংলাদেশ “।নামকরণেই বুঝা যায় কবি কতটা দেশপ্রেম মানবতা বুকে ধারণ করেন।গ্রন্থে ৬৪টি অনুকবিতা স্থান পেয়েছে, পড়লেই বুঝা যায় কতটা স্বপ্নজাল বুনেছেন কবিতার প্রতিটি শব্দে।অবুঝ মন কবিতার দুটি চরণ”ভালোবাইসা কাঙাল হইছি আমি না বুঝে
কোথায় কোন বিজনে ঘুরবো তারি খোঁজে”
হতাশা ও ব্যর্থতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন দিনের আলোকিত মুহূর্ত বা আলোকিত প্রত্যাশার ডাক দিয়েছেন তারঁ “রাতের বয়ান কবিতায়,যেমন-রাত্রি পোহালেই আরেকটি দিন—
…………………………………………………………………
ঘোর লাগা কুয়াশা কেটে যাবে সবার প্রার্থনায়
আআলোকিত প্রতিটি মুহূর্ত হবে সাবলীল প্রত্যাশার।
“পারফেকশন”এ বলেছেন”ভুলটা শুধরে নিতে চাই
মুক্তির পথটা লেখা আল-ক্বোরআনেই”।
যাপীত জীবন যাপনে আমরা জেনে হোক না জেনে হোক মোহে সার্থে কখনো ভুল পথে চলে যাই।
এমনি আরো বহু লেখা টেনে আনা যায়।
কবির প্রতিটি কবিতা পাঠককে মন্ত্রমোহে আটকে রাখার মত।এতে পাঠক মন মনন প্রশস্ত ও চিন্তা চেতনার খোরাক পাবে।গ্রন্থটি প্রকাশ করেছেন নৃ প্রকাশন, মূল্য :২৭০ টাকা।বইটি প্রচ্ছদ ও কাগজ খুবই উন্নতমানের দেখলে যে কারো হাতে নেড়ে দেখতে ইচ্ছে করবে।গ্রন্থটির বহুল প্রচার কাটতি কামনা করছি সে
সঙ্গে রইল লেখকের জন্য শুভ কামনা।