Probhat Barta

শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬, রাত ২:৪৪ মিনিট

অনুসরণ করুনঃ

আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম আজ কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন

সাঈদ দেলোয়ার : নারায়ণগঞ্জ সংসদীয় আসন ৪ থেকে মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম আজ কুতুবপুর ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের মাধ্যমে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

আজকের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী, ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য সচিব নজরুল ইসলাম পান্না মোল্লা, সাবেক আহবায়ক সদস্য কামাল হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহকারী এ্যটনি জেনারেল আল আমিন সিদ্দিকী সহ অনেক নেতাকর্মী অংশ গ্রহণ করেন এই মতবিনিময় সভায়।

আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম বলেন এই দীর্ঘ সতেরো বছরে তার বিরুদ্ধে ২৪ টি মামলা হয়েছে। তার কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারেনি। কিছু কিছু লোক বলে শাহ আলম দল থেকে পদত্যাগ করেছে তারা কি জানেনা যে এক সময় দল ঘোষণা করেছিলো এক নেতার এক পদ তখন আমি সব পদ থেকে সরে দাঁড়িয়েছি কারণ আমি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম বলে আর আমি আমার পদ থেকে নতুন কেউ যাতে এসে দায়িত্ব নিতে পারে। আমি দায়িত্ব ছাড়ার পর আমার সাথে রাজনীতি করা কোনো নেতাকর্মীদের কোনো কমিটিতে রাখা হয়নি। আমি যখন কমিটি করেছি তখন এটা দেখিনি কে কার লোক ছিলো আমার কথা হলো সবাই বিএনপিকে ভালোবাসে তাই সবাইকে নিয়েই কমিটি করেছি কিন্তু তারা তা করেনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বদলেছেন এইবার তারাই মনোনয়ন পাবে যারা ক্লিন ইমেজের কোনো চাদাবাজ বা মাদক ব্যবসায়ী সন্রাস বাহীর মদদদাতা কেউ মনোনয়ন পাবেনা।আর আমি কোনো সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেইনি। আল্লাহ যদি চায় আর আমার নেতা জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দেন আর এমপি নির্বাচিত হই তাহলে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ছাড় দিবোনা। আমি কখনো থানায় ফোন করে বলিনি ওমকে ছেড়ে দেন আমি এমপি হলে প্রশাসানের কোনো কাজে হস্তক্ষেপ করবোনা তাদের কাজ তাদের মত করে যাবে।।

আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম আরো বলেন এমপি নির্বাচিত হলে ফতুল্লা ও কুতুবপুর কে নিয়ে একটি থানা ও এনায়েতনগর, বক্তাবলী আলীরটেক ও গোগনগর কে নিয়ে একটি থানা করার চিন্তাভাবনা রয়েছে। বর্তমানে এই বিশাল এলাকায় একটি থানা থাকায় সাধারণ মানুষ ঠিক মত সেবা পাচ্ছেনা।যদি দুইটি থানা করতে পারি তাহলে সাধারণ মানুষ সঠিক সেবাটি পাবে বলে মনে করি।

আজকের মতবিনিময় সভায় আগত সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান সেই সাথে সবার প্রতি বলেন আমার কোনো বাহিনী নেই আমার কোনো বডিগার্ড নেই নেই কোনো সিকিউরিটি আমার সাথে দেখা করার জন্য কারো কোনো পারমিশন লাগবেনা সরাসরি আমার কাছে চলে আসবেন আমি আপনাদের কথা শুনবো।

About The Author

শেয়ার করুন :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক :

সম্পর্কিত:

ফতুল্লা মডেল থানার চানমারি এলাকায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদক সেবী গ্রেফতার এবং বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান

সবুজ মাহমুদ :গতকাল ২৯ অক্টোবর ২০২৫

Read More »